নারায়ণগঞ্জসদর
সিদ্ধিরগঞ্জে যুবক আটক, মাদক উদ্ধার
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে এক যুবককে আটক করেছে পুলিশ। তাদের দাবি আটককৃত যুবক মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় হাউজিংয়ের ৭নং গলির সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে হেরোইন উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
আটককৃত যুবকের নাম মো. উজ্জল (২৮)। সে আটি হাউজিং এলাকার মজিবর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ১২০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনুর আলম জানান, উজ্জলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

লোড হচ্ছে...