নারায়ণগঞ্জরূপগঞ্জ
রূপগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় ‘মাদ্রাসায়ে নুরে মদীনা’ নামক একটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে মাদ্রাসার ১০টি কক্ষ, আসবাবপত্র এবং লাইব্রেরির বিপুল পরিমাণ কিতাব ও বইপত্র পুড়ে গেছে।
কাঞ্চন ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কাঞ্চন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, মাদ্রাসার নূরানী বিভাগের একটি বন্ধ কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। শিক্ষার্থীরা দ্রুত মাদ্রাসা থেকে বেরিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

লোড হচ্ছে...