নারায়ণগঞ্জসদর
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে জুলুম থাকবে না: মইনুদ্দিন আহমাদ
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দেশে জুলুম নির্যাতন থাকবে না। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর ১৯ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে গণসংযোগ শেষে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মইনুদ্দিন এ সময় মদনগঞ্জ, টিক্কারমোড় এলাকার মুসুল্লী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। তিনি আদর্শ সমাজ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। আরও বলেন, দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হলে অন্যায় ও জুলুম নির্যাতন দূর হবে।
উঠান বৈঠকে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচএম নাসির উদ্দিন, বন্দর দক্ষিণ থানা আমির মাওলানা ফজলুল হাই জাফরীসহ এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...