নারায়ণগঞ্জ
নবীগঞ্জ সেতু প্রকল্পে সম্ভাবনা দেখছে চীনা প্রতিষ্ঠান
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের নাগরিক অবকাঠামো উন্নয়ন ও সেবার মান বাড়াতে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন (সিআরবিসি)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
সোমবার (১ জুন) নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নগর উন্নয়নের বিভিন্ন সম্ভাব্য প্রকল্প নিয়ে আলোচনা হয়।
সিটি করপোরেশন সূত্র জানায়, বৈঠকে শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত হাজীগঞ্জ-নবীগঞ্জ সেতু নির্মাণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প (ওয়েস্ট-টু-এনার্জি), পানি পরিশোধন প্ল্যান্ট স্থাপনসহ নগরবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ কয়েকটি উদ্যোগ নিয়ে মতবিনিময় করা হয়।
বৈঠক শেষে সিআরবিসির প্রতিনিধিরা নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় গিয়ে প্রস্তাবিত সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় তারা শীতলক্ষ্যা নদীর ওপর নির্মাণের জন্য নির্ধারিত নবীগঞ্জ সেতুর স্থানও ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে প্রতিনিধিদল জানায়, নবীগঞ্জ সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও উন্নত পানি পরিশোধন ব্যবস্থার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও টেকসই নগর গড়ে তোলার ক্ষেত্রেও সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে তারা।
জানা যায়, ২০০৬ সালের ৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা প্রকল্পটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ শহর ও বন্দর এলাকার যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে। পাশাপাশি শিল্প ও বাণিজ্যিক কর্মকাণ্ডও আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইসমাইল চৌধুরী এবং নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম।

লোড হচ্ছে...