নারায়ণগঞ্জসদর
ফতুল্লায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান
অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানিই ডেঙ্গুর প্রধান উৎস: সদর ইউএনও
NHP NewsView

নিউজভিউ
“ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি” এই লক্ষ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নে এক ব্যতিক্রমধর্মী পরিবেশ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে ফতুল্লা বাজারে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ফতুল্লা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিন। তিনি বলেন, “অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানিই ডেঙ্গুর প্রধান উৎস। তাই শুধু প্রশাসন নয়, প্রতিটি পরিবারকে দায়িত্বশীল হয়ে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে যাতে কোথাও পানি জমতে না পারে।”
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরী বলেন, “ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত চালিয়ে যেতে হবে। একদিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে এটি ধারাবাহিকভাবে পরিচালনা করা জরুরি।”
ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন।
এছাড়াও স্থানীয় ইউপি সদস্য কাজী মাইনুদ্দিন, সংরক্ষিত নারী সদস্য উম্মে তাহেরা আখি ও অনা, যুবদল নেতা আব্দুল খালেক টিপু, কৃষক দল নেতা জুয়েল আরমান এবং ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন।
অভিযানকালে অংশগ্রহণকারীরা ব্যানার ও লিফলেট হাতে নিয়ে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে গণসচেতনতা সৃষ্টি করেন এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

লোড হচ্ছে...