নারায়ণগঞ্জ
পবিত্র মক্কায় ওমরাহ্ করবেন এমপি আবুল কালাম
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সপরিবারে সৌদি আরব সফরে করবেন। সফরকালে তিনি পবিত্র মক্কা নগরীতে ওমরাহ পালন করবেন।
জানা গেছে, ঈদের আগেই তিনি পরিবারের সদস্যদের নিয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সেখানে পবিত্র কাবা শরিফে ওমরাহ আদায়, দোয়া ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেবেন। একই সঙ্গে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করবেন।
সংসদ সদস্য এক বার্তায় নিউজভিউকে জানান, ব্যক্তিগত ধর্মীয় অনুশীলনের অংশ হিসেবে তিনি সৌদি আরবের পবিত্র মক্কায় ওমরাহ্ পালনে গেছেন।
এদিকে তার এই সফর কেন্দ্র করে নির্বাচনী এলাকার নেতাকর্মীদের মধ্যে শুভকামনা বিনিময় চলছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, ওমরাহ শেষে তিনি সুস্থভাবে দেশে ফিরে আবারও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেবেন।
সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের সৌদি আরব সফর শেষে ঈদের পর দেশে ফেরার কথা রয়েছে।

লোড হচ্ছে...