রাজনীতি
নারায়ণগঞ্জ-৫ আসনে এনসিপির প্রার্থী আহমেদুর রহমান তনু
NewsView

নিউজ ভিউ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত প্রার্থী তালিকায় নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রথম দফায় ১২৫ জনের নাম ঘোষণা করা হয়।
আহমেদুর রহমান তনু একটি রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর বাবা আব্দুর রহমান একাত্তরের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সব ধরনের গণআন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি মৃত্যুর শেষ দিন পর্যন্ত নাগরিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বাবার পথ ধরেই আহমেদুর রহমান তনুর সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এসব কারণে তিনি নারায়ণগঞ্জের সুশীল সমাজে বেশ পরিচিত মুখ। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছাত্রজীবন থেকেই রাজনৈতিক ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও শিশু-কিশোর সংগঠন খেলাঘরের একজন সংগঠক হিসেবে কাজ করেছেন। তিনি নারায়ণগঞ্জের অন্যতম নাট্যদল ঐকিক থিয়েটারের সঙ্গেও যুক্ত ছিলেন।

লোড হচ্ছে...