নারায়ণগঞ্জসদর
লক্ষ্মীনগর-মধ্যনগর সংযোগ সাঁকো উদ্বোধন করলেন আবদুল জব্বার
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ -৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার বক্তাবলী ইউনিয়নের লক্ষ্মীনগর ও মধ্যনগর সংযোগস্থলে নির্মিত একটি বাঁশের সেতুর উদ্বোধন করেছেন। সেতু উদ্বোধনের পর তিনি খালপাড়ের কৃষক ও সাধারণ জনগণের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন এবং তাদের সমস্যা নিরসনের আশ্বাস দেন।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে কৃষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাওলানা আবদুল জব্বার কৃষকদের সুবিধা অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন।
মতবিনিময়কালে মাওলানা আবদুল জব্বার কৃষকদের অধিকারের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় আসলে কৃষক তাঁর ন্যায অধিকার ফিরে পাবে। সমাজের বিদ্যমান বিশৃঙ্খলা দূর করার অঙ্গীকার করে তিনি সিন্ডিকেট ও সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ফতুল্লার স্থানীয় সমস্যাগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর নির্বাচনী এলাকায় মাদক, রাস্তাঘাটের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, ড্রেনেজ ও বেকার সমস্যা প্রকট। এসব সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দেন তিনি।
মাওলানা আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন, ফতুল্লা পশ্চিম থানা আমীর মাওলানা নুরুল হক, নারায়ণগঞ্জ জেলার শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল করিম খান এবং ফতুল্লা পশ্চিম থানা শ্রমিক কল্যাণ সভাপতি নুরুল আমীন।
এছাড়াও ইউনিয়নের জামায়াত নেতা আবু সাইদ, সাইদুর রহমান বাচ্চু, সাইফুল ইসলাম সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দসহ এলাকার অনেক সাধারণ কৃষক জনতা এই সংযোগ সাঁকো উদ্বোধন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...