রাজনীতিসদর
গণসংযোগে বিপ্লব ‘চিকিৎসাকে আজ বাণিজ্যিক পণ্যে পরিণত করা হয়েছে’
NewsView

নিউজভিউ
নির্বাচনকে কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং মানুষের মৌলিক অধিকার আদায়ের লড়াই হিসেবে দেখছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বাসদ মনোনীত ‘মই’ প্রতীকের প্রার্থী আবু নাঈম খান বিপ্লব। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ১৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, “নারায়ণগঞ্জ দেশের অন্যতম ধনী জেলা হওয়া সত্ত্বেও সাধারণ মানুষ এখানে সুচিকিৎসা ও সুশিক্ষা থেকে বঞ্চিত। মানুষের অধিকারকে এখানে পণ্যে রূপান্তর করা হয়েছে।”
বিকেল ৫টা থেকে আবু নাঈম খান বিপ্লব ১৫নং ওয়ার্ডের নয়ামাটি, টানবাজার, মিনাবাজার, নিমতলা, সিটি কলোনি, থানাপুকুর পাড় এবং চেম্বার রোড এলাকায় নিবিড় গণসংযোগ করেন। এসময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের জীবনযাত্রার সমস্যার কথা শোনেন।
পথসভায় বিপ্লব বলেন, “নারায়ণগঞ্জে বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হলেও কেন একটি মানসম্মত পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরি হয় না? কেন চিকিৎসার জন্য মানুষকে টাকার কাছে জিম্মি থাকতে হয়? শিক্ষা এবং চিকিৎসাকে আজ বাণিজ্যিক পণ্যে পরিণত করা হয়েছে। আমরা নির্বাচনে হারি বা জিতি—মানুষের এই মৌলিক অধিকার আদায়ের লড়াইয়ে সব সময় পাশে থাকব।”
তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে কালো টাকা, পেশিশক্তি ও সাম্প্রদায়িকতামুক্ত নির্বাচনের কোনো বিকল্প নেই। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করার জন্য তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
গণসংযোগকালে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন বাসদ জেলা বর্ধিত ফোরামের সদস্য ও ৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব প্রদীপ সরকার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, বাসদ নেতা সেলিম আলদ্বীন এবং ছাত্র ফ্রন্ট জেলার আহ্বায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতারা।

লোড হচ্ছে...