রাজনীতি
বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ
NHP NewsView

নিউজভিউ
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ‘বন্ধন’ ও ‘উৎসব’ পরিবহনের বাস ভাড়া কোনো প্রকার যৌক্তিক কারণ ছাড়াই ৫ টাকা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের হাফ পাস বন্ধের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশন। সোমবার (৪ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠনের জেলা সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক সৌরভ সেন এই ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে ছাত্র নেতৃবৃন্দ বলেন, কোনো অংশীজনের সাথে আলাপ ছাড়াই ভাড়া ৫০ টাকা থেকে বৃদ্ধি করে ৫৫ টাকা করার সিদ্ধান্ত সম্পূর্ণ একতরফা ও লুণ্ঠনমূলক। তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে মালিকপক্ষ ভাড়া কমায় না, কিন্তু সামান্য অজুহাতে রাতারাতি ভাড়া বাড়িয়ে সাধারণ জনগণের ওপর বোঝা চাপিয়ে দেয়। বাস মালিকদের এই আচরণকে তারা সেবার বদলে লুটপাটের হাতিয়ার হিসেবে অভিহিত করেছেন।
নেতৃবৃন্দ গত বছরের সিদ্ধান্তের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ২০২৫ সালের ২০ আগস্ট ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র-জনতার আন্দোলনের মুখে জেলা প্রশাসন ও মালিকপক্ষ ভাড়া ৫০ টাকা বহাল রাখা এবং শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ৭ দিন হাফ পাস কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে বর্তমানে হাফ পাস নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের সাথে পরিবহন কর্মচারীরা দুর্ব্যবহার করছে, যা স্পষ্ট প্রতারণা ও ঔদ্ধত্যের শামিল।
বিবৃতিতে অবিলম্বে বর্ধিত ৫ টাকা প্রত্যাহার করে পূর্বের ৫০ টাকা ভাড়া বহাল রাখা এবং সপ্তাহে ৭ দিন শর্তহীন হাফ পাস কার্যকর করার জোর দাবি জানানো হয়। অন্যথায় নারায়ণগঞ্জের ছাত্র সমাজ ও সাধারণ নগরবাসীকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। তারা স্পষ্ট জানিয়ে দেন যে, জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নারায়ণগঞ্জের মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না।

লোড হচ্ছে...