জাতীয়
অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলাম
NHP NewsView

নিউজভিউ ডেস্ক
অতীতে কে কোন দল করল সেটি এনসিপির কাছে মুখ্য নয়, তবে ফ্যাসিজম বা গণহত্যায় অংশগ্রহণকারী এবং দুর্নীতিবাজদের জন্য দলের দরজা চিরতরে বন্ধ বলে ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের এনসিপিতে যোগদান উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে নাহিদ ইসলাম বলেন, "অতীতে কেউ ছাত্রদল, ছাত্রশিবির কিংবা ছাত্রলীগ করুক—সেটি আমাদের বিবেচ্য নয়। আজ থেকে যারা এনসিপিতে যোগ দিচ্ছেন, তারা এই দলের আদর্শকে ধারণ করেই কাজ করবেন। তবে আমাদের অবস্থান পরিষ্কার—চাঁদাবাজ, দুর্নীতিবাজ কিংবা বিগত ফ্যাসিবাদের দোসরদের এনসিপিতে আসার কোনো সুযোগ নেই।"
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ। এনসিপি সেই দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। যারা এই লক্ষ্যকে ধারণ করবেন, তাদের নিয়েই এনসিপি সামনের দিকে এগোবে। তিনি দেশের তরুণ সমাজসহ সব বয়সী মানুষকে এনসিপির হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান রোধে তরুণদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "বাংলাদেশের মানুষ গণভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সেই রায়কে অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং জনগণের অধিকার জনগণের হাতেই ফিরিয়ে দিতে হবে।"
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা থেকে আসা কর্মীরা উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠানে অনেক সাবেক ছাত্রনেতা এনসিপির গঠনতন্ত্রের প্রতি একাত্মতা প্রকাশ করে দলটিতে আনুষ্ঠানিকভাবে শামিল হন।

লোড হচ্ছে...