নারায়ণগঞ্জসদর
দেওভোগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ এলাকায় একটি তিনতলা ভবনের নিচতলায় গ্যাস লাইনের ছিদ্র (লিকেজ) থেকে সৃষ্ট বিস্ফোরণে ঝুট ব্যবসায়ীসহ তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সোয়া সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। মন্ডলপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলেন—ঝুট ব্যবসায়ী শিপন, তাঁর প্রতিষ্ঠানের কর্মী লিটন এবং ওই বাড়ির ভাড়াটিয়া ছগির। বিস্ফোরণের পরপরই আশপাশের বাসিন্দারা তাঁদের উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার প্রয়োজনে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটির নিচতলায় অবস্থিত ঝুটের গুদামে হঠাৎ বিকট শব্দে এই বিস্ফোরণ ঘটে। এর প্রভাবে গুদামের দেয়াল, দরজা ও জানালা ধসে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পার্শ্ববর্তী আরও চারটি বসতবাড়ির জানালার কাঁচ ভেঙে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
স্টেশন অফিসার শাহজাহান জানান, তিতাস গ্যাসের পাইপলাইনের ছিদ্র দিয়ে বের হওয়া গ্যাস দীর্ঘক্ষণ বদ্ধ গুদামে জমে থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে কারিগরি পরীক্ষা ও বিস্তারিত তদন্ত চলছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লোড হচ্ছে...