জাতীয়
ইলিশ মাছে ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়া যাচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
NewsView

নিউজভিউ
আমাদের জাতীয় মাছ ইলিশের দেহে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, লেড (সিসা) ও ক্যাডমিয়ামের মতো উপাদানের উপস্থিতি পাওয়া গেছে। শনিবার (২৪ জানুয়ারি) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আশা ইউনিভার্সিটি বাংলাদেশের তৃতীয় সমাবর্তনে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এক গবেষণার বরাত দিয়ে এই উদ্বেগের কথা জানান।
আচার্যের প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে ফরিদা আখতার বলেন, “নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলের বর্জ্য শীতলক্ষ্যা নদী হয়ে মেঘনায় গিয়ে পড়ছে। এর ফলে ইলিশসহ বিভিন্ন জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে। গবেষণায় দেখা গেছে, ইলিশের দেহে এমন সব ক্ষতিকর উপাদান পাওয়া যাচ্ছে যা মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই নদী দূষণমুক্ত করা এখন একটি জরুরি জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে।” তিনি এক্ষেত্রে সরকারের পাশাপাশি জনগণের সক্রিয় সচেতনতার ওপর জোর দেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরিধি কেবল গবাদি পশুপাখির মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, কুকুর-বিড়ালসহ সকল প্রাণীর সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কুকুরের জলাতঙ্ক রোধে টিকাদান কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যা পরোক্ষভাবে মানুষেরই নিরাপত্তা নিশ্চিত করে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি তামাক ও ধূমপানের কুফল তুলে ধরে বলেন, “সিগারেট খাওয়া কোনো ফ্যাশন বা স্মার্টনেস নয়, এটি ক্যানসার ও হৃদরোগের কারণ। তরুণ প্রজন্মকে মাদক ও তামাকমুক্ত থেকে সুস্থ দেশ গড়ায় অংশ নিতে হবে।”
বাংলাদেশকে একটি সম্পদশালী দেশ হিসেবে উল্লেখ করে ফরিদা আখতার বলেন, “আমাদের দক্ষতা, সুপেয় পানি ও প্রাকৃতিক সম্পদই আসল শক্তি। আগামী দিনের বিশ্বযুদ্ধ হয়তো পানি বা বীজের অধিকার নিয়ে হতে পারে। তরুণদের উচিত দুর্নীতি ও পরিবেশ দূষণের বিরুদ্ধে সোচ্চার হওয়া।”
আশা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এস এম রেজাউল করিমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই সমাবর্তনে প্রায় ৪ হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ কৃতিত্বের জন্য ৬ জন শিক্ষার্থীকে ‘চ্যান্সেলরস অ্যাওয়ার্ড’ এবং ৯ জনকে ‘ভাইস-চ্যান্সেলরস অ্যাওয়ার্ড’ তুলে দেন উপদেষ্টা। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। এছাড়াও ইউজিসি ও বোর্ড অব ট্রাস্টিজের প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

লোড হচ্ছে...