রাজনীতিরূপগঞ্জ
সংসদে বালু নদের সেতু দ্রুত বাস্তবায়নের দাবি জানালেন এমপি দিপু ভূঁইয়া
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের রূপগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি বালু নদের ওপর ঝুলে থাকা সেতুর নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে দেয়া এক বক্তব্যে তিনি এই জনগুরুত্বপূর্ণ দাবিটি তুলে ধরেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে প্রকল্পটির স্থবিরতা কাটিয়ে জনদুর্ভোগ লাঘবে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
বক্তব্যের শুরুতেই মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাকে সংসদ নির্বাচনে মনোনয়ন প্রদান এবং বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠানোর জন্য তিনি রূপগঞ্জবাসীর প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সংসদ সদস্য দিপু ভূঁইয়া বলেন, "আমি আজ সংসদে দাঁড়িয়ে রূপগঞ্জের মানুষের কণ্ঠস্বর হিসেবে কথা বলছি। বালু নদের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ এখন সময়ের দাবি।" তিনি বলেন, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রূপগঞ্জবাসীর এই সেতুর দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় ২০০৩ সালে টেন্ডার প্রক্রিয়া শেষে প্রকল্পের কাজও শুরু হয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, দীর্ঘ দুই যুগেও সেতুর কাজ শেষ হয়নি। এখন পর্যন্ত সেখানে মাত্র আটটি পিলার দৃশ্যমান অবস্থায় পড়ে আছে, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি করেছে।
সেতুর অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই সেতুটি নির্মিত হলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যে সরাসরি সংযোগ সহজতর হবে। এতে যাতায়াতের সময় যেমন সাশ্রয় হবে, তেমনি মহাসড়কগুলোতে যানজটের তীব্রতাও উল্লেখযোগ্য হারে কমবে। বিশেষ করে রূপগঞ্জের কৃষিপণ্য পরিবহন ও সাধারণ মানুষের যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
বক্তব্যের শেষে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ জানান, যেন সকল আইনি ও কারিগরি জটিলতা নিরসন করে দ্রুততম সময়ের মধ্যে বালু নদের এই সেতুর কাজ পুনরায় শুরু করে তা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

লোড হচ্ছে...