সারা দেশ
পারাপার হন মির্জাপুরের মানুষ
বুদ্ধির টেকিতে ড্রামের সেতু
NewsView

বুদ্ধির টেকি এলাকায় ভাসমান সেতু
নিউজভিউ ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ও বাসাইল উপজেলার কাঞ্চনপুর দুই ইউনিয়ন বাসির যোগাযোগের মাধ্যম প্লাস্টিকের ড্রাম দিয়ে তৈরী ভাসমান সেতু। সম্প্রতি সাত লাখ টাকা ব্যয়ে জনসাধারণের যোগাযোগের জন্য সেতুটি নির্মাণ করা হয়। এতে চলাচলের সুবিধা হয়েছে দুই ইউনিয়নের লক্ষাধিক মানুষের। এদিকে ভাসমান এই সেতু দেখতে বিভিন্ন এলাকা থেকে শতশত লোকজন ভিড় করছেন।
স্থানীয় স্কুলের সিনিয়র শিক্ষক মো. আজাহারুল ইসলাম আজাহার জানান, দুই ইউনিয়নের সংযোগস্থল তরফপুর ইউনিয়নের বুদ্ধির টেকি এলাকায় নদের উপর একটি পাকা সেতু না থাকায় যুগ যুগ ধরে এলাকার শতশত লোকজন যাতায়াতে দুর্ভোগের শিকার হয়ে আসছেন। একটি সেতুর অভাবে এলাকার স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ লোকজন চরম দুর্ভোগের শিকার হয়ে আসছেন। ৮-১০ মাইল ঘুরে উপজেলা ও জেলা সদরের সঙ্গে তাদের যাতায়াত করতে হয়। এছাড়া এলাকার কৃষকরা উৎপাদিত ফসলের নায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। এলাকাবাসির দাবীর প্রেক্ষিতে স্থানীয় এমপি এখানে একটি পাকা ব্রিজ নির্মানের প্রতিশ্রুতি দিয়েছেন। পাকা ব্রিজ নির্মাণ না হওয়ায় পর্যন্ত বুদ্ধির টেকি এলাকায় অস্তায়ী ভাবে একটি ভাসমান সেতু নির্মাণ করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রায় সাত লাখ টাকা খরচ করে প্লাস্টিকের ড্রাম, লোহার রড ও বাঁশ দিয়ে ভাসমান সেতু নির্মাণ করে দিয়েছেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আজিজ রেজা বলেন, জনসাধারণের দুর্ভোগ লাগবে প্রায় সাত লাখ টাকা ব্যয়ে এখানে অস্থায়ী ভাবে ভাসমান সেতু নির্মান করে দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, অচিরেই এখানে পাকা ব্রিজ নির্মাণ হবে। এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন বলেন, বুদ্ধির টেকি এলাকায় নদের উপর একটি পাকা সেতু নির্মানের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন ও বরাদ্ধ এলে দ্রুত সময়ের মধ্যে এখানে পাকা সেতু নির্মান হবে।
লোড হচ্ছে...