জাতীয়
এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, যা ইহজগতে সম্ভব নয়: তারেক রহমান
NewsView

নিউজভিউ ডেস্ক
গালভরা বুলি নয়, বরং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বাস্তবমুখী ও বাস্তবায়নযোগ্য কর্মসূচি নিয়ে কাজ করতে চায় বিএনপি। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর-১০ নম্বর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী পথসভায় দলটির চেয়ারম্যান তারেক রহমান এই প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “বিএনপি বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস। আমরা এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না যা ইহজগতে সম্ভব নয়; বরং যা মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব, আমরা সেই প্রতিশ্রুতিই দিচ্ছি।”
দেশের সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে তারেক রহমান ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। তিনি ঘোষণা করেন, “বিএনপি সরকার গঠন করলে প্রতিটি গৃহিণীর কাছে বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে, যাতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। পাশাপাশি কৃষকদের জন্য চালু করা হবে ‘কৃষি কার্ড’ এবং কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।”
তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিয়ে তারেক রহমান বলেন, “দেশের প্রতিটি এলাকায় অন্তত একটি করে ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তোলা হবে। সেখানে ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে। যারা বিদেশে কাজ করতে যেতে চান, তাদের যেন আর জমি বিক্রি করতে না হয়; সেজন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করবে বিএনপি সরকার।”
মিরপুর ও ঢাকা-১৫ আসনের মানুষের জন্য তিনি বিশেষ উন্নয়ন বার্তা দেন। তিনি জানান, গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছাতে হেলথ কেয়ার কর্মী নিয়োগ এবং এই এলাকায় একটি আধুনিক হাসপাতাল স্থাপন করা হবে। এছাড়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ১০০ ফিট রাস্তার কাজ দ্রুত শুরু করার প্রতিশ্রুতি দেন তিনি।
নারী ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া নারী শিক্ষাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক করে যে ভিত্তি গড়ে দিয়েছেন, আমরা তাকে আরও এগিয়ে নেব।” বক্তব্যের শেষে তিনি জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়েই আমাদের একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে হবে।”

লোড হচ্ছে...