নারায়ণগঞ্জবন্দর
বন্দরে যুবলীগ নেতা জসিম গ্রেপ্তার
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের বন্দরে জেলা পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ এর আওতায় শীর্ষ যুবলীগ নেতা জসিম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর ইউনিয়নের কেওঢালা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জসিম মোল্লা মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর ও কেওঢালা এলাকায় জসিম মোল্লার নেতৃত্বে ছাত্র-জনতার ওপর ভয়াবহ হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, তিনি তৎকালীন ইউপি চেয়ারম্যানের অনুসারীদের নিয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করেছিলেন।
বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, জসিম মোল্লা ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িত অন্যতম অভিযুক্ত। তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে ডেভিল হান্ট অপারেশন চলমান থাকবে।

লোড হচ্ছে...