আন্তর্জাতিক
হরমুজে প্রবেশ করলেই মার্কিনিদের ওপর হামলার হুমকি ইরানের
NHP NewsView

নিউজভিউ ডেস্ক
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক অভিযানের চেষ্টা চালালে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রণালিতে আটকে পড়া জাহাজগুলো উদ্ধারে একটি বড় আকারের সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পর ইরান এই কড়া হুঁশিয়ারি দিল।
ইরানের কেন্দ্রীয় কমান্ড থেকে দেওয়া এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, যে কোনো বিদেশি সশস্ত্র বাহিনী যদি এই প্রণালির কাছে আসার বা প্রবেশের চেষ্টা করে, তবে তাদের ওপর হামলা চালানো হবে। বিবৃতিতে বিশেষ করে ‘আগ্রাসী’ মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করার কথা উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে ইরানের মেজর জেনারেল আলি আব্দুল্লাহ বলেন, হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এর মধ্য দিয়ে নিরাপদে চলাচলের জন্য সব পরিস্থিতিতেই তাদের সঙ্গে সমন্বয় করা বাধ্যতামূলক।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে যে তাদের ‘প্রজেক্ট ফ্রিডম’ নামক এই অভিযানে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, ১০০টির বেশি আকাশযান, বহুমুখী ড্রোন প্ল্যাটফর্ম এবং ১৫ হাজার সেনাসদস্য অংশ নেবে। প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অভিযান চলাকালে কেউ কোনো ধরনের বাধা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে উত্তেজনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেছেন যে, মার্কিন প্রতিনিধিরা ইরানের সঙ্গে খুবই ইতিবাচক আলোচনা করছেন। এই আলোচনা সবার জন্য ভালো কিছু বয়ে আনতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

লোড হচ্ছে...