নারায়ণগঞ্জ
সাংবাদিক পলাশের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক খবরের কাগজের স্পোর্টস এডিটর মহিউদ্দিন পলাশের রত্নগর্ভা মা মুজিবুন্নেছা (৭৯) ইন্তেকাল করেছেন। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর আল মানার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার্ডিয়াক অ্যাটাকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মহিউদ্দিন পলাশের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ ক্লাবের সকল সদস্য। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে শনিবার বাদ মাগরিব রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল রবিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় সিলেটের ফেঞ্চুগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে তাকে হযরত শাহজালাল (র.) এর সফরসঙ্গী হযরত শাহমালুম (র.) এর মাজার প্রাঙ্গণে দাফন করা হবে। গুণী এই সাংবাদিকের মাতৃহারা হওয়ার খবরে নারায়ণগঞ্জ ও ঢাকার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

লোড হচ্ছে...