খেলা
রোমেরোর ইনজুরি নিয়ে চিন্তায় স্কালোনি
NewsView5

নিউজভিউ ডেস্ক
অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েছেন আর্জেন্টিনার সেন্টারব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো। ম্যাচের ৫৭ মিনিটে ব্যথা অনুভব করলে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। তার পরিবর্তে মাঠে নামেন নিকোলাস ওটামেন্ডি।
ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানান, এখনই ইনজুরির মাত্রা নিয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। তিনি বলেন, চিকিৎসকদের পরীক্ষার পরই চূড়ান্ত অবস্থা জানা যাবে।
স্কালোনি আরও বলেন, রোমেরোর আগেও হাঁটুতে কিছু সমস্যা ছিল, তাই পরিস্থিতি নিয়ে সতর্ক থাকতে হচ্ছে। আগামী এক-দুদিনের মধ্যে তার মেডিকেল পরীক্ষা করা হবে বলে জানান তিনি।
তবে দলের গভীরতার ওপর আস্থা রেখে কোচ বলেন, গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেও তার অনুপস্থিতিতে অন্যরা দায়িত্ব নিতে প্রস্তুত।
এদিকে মেসির জোড়া গোলে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে তারা এখন দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে।
২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।

লোড হচ্ছে...