সারা দেশ
ঈদযাত্রা
ডাকে মা ডাকে মৃত্যু
NewsView6

নিউজভিউ ডেস্ক
ঈদের ছুটি এলো যেন মানুষ মায়ে ডাকে ছোটে। এই ছোটায় যেন তাদের সঙ্গে থাকে সড়কে অবস্থাপনা আর মৃত্যুর ডাকও। এমনই ঘটনা দেখা গেল ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে। রড ও যাত্রী বোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। তারা সবাই ট্রাকে করে ঈদ করতে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।
সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকার এ দুর্ঘটনায় নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
যমুনা সেতু পূর্ব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানি এ তথ্য নিশ্চিত করেন।
এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান গণমাধ্যমকে জানান, ভোর ৪টার দিকে রডসহ যাত্রীবোঝাই করে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ১৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

লোড হচ্ছে...