নারায়ণগঞ্জ
বিএনপি নেতা সিরাজুল ইসলামের ইন্তেকালে গিয়াসউদ্দিনের শোক
NewsView

নিউজ ভিউ
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য এবং ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলামের ইন্তেকালের খবর পেয়ে তিনি এই শোকবার্তা প্রদান করেন।
শোকবার্তায় বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “হাজী সিরাজুল ইসলাম ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিতপ্রাণ ও আদর্শবান সৈনিক। তাঁর মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি একজন অভিভাবকতুল্য এবং অত্যন্ত বিশ্বস্ত নেতৃত্বকে হারালো। তিনি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠায় যে অবদান রেখে গেছেন, তা এলাকাবাসী ও দল চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।”
গিয়াসউদ্দিন আরও উল্লেখ করেন, “বিগত স্বৈরাচার বিরোধী প্রতিটি আন্দোলন ও সংগ্রামে হাজী সিরাজুল ইসলাম রাজপথে থেকে সাহসী ভূমিকা পালন করেছেন। দলীয় সংকটে তাঁর পরামর্শ ও সাংগঠনিক দৃঢ়তা কর্মীদের অনুপ্রেরণা যোগাতো। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”
সাবেক এই সংসদ সদস্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।

লোড হচ্ছে...