সারা দেশ
ঝিনাইগাতীতে স্কুল মাঠের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
NewsView6

বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
নিউজভিউ ডেস্ক
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) বেলা ১১টায় বিদ্যালয় মাঠের সামনে রাস্তায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে দুই ফুট জলাবদ্ধতর সৃষ্টি হয়েছে। ফলে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা মাঠের বাইরে বের হতে পারছে না।
তারা আরো বলেন, গত দুই বছর আগে ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়। বিদ্যালয়ের জায়গার ওপর দিয়ে আগেই সরকারি রাস্তা ছিল। উক্ত রাস্তার উপর বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে। এতে এলাকাবাসী ঐ রাস্তায় চলাচল করতেও পারছেন না। জনচলাচলের রাস্তা উম্মুক্ত করে দেওয়াসহ বিদ্যালয় মাঠে মাটিভরাটের আহ্বান জানান তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভীন বলেন, ‘বিদ্যালয় মাঠে মাটি ভরাটের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে মাটি ভরাট করা হবে।’

লোড হচ্ছে...