রাজনীতিসদর
মান্নান নির্বাচিত হলে মানুষ শান্তিতে থাকবে না: গিয়াসউদ্দিন
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, সোনারগাঁয়ে ভালো মানুষের সংখ্যা বেশি থাকলেও বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সাথে চিহ্নিত বিতর্কিত ব্যক্তিরা ভিড় করেছেন। মান্নান নির্বাচিত হলে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিস্তার ঘটবে এবং মানুষের সম্পদ দখল হওয়ার ভয়ে সাধারণ মানুষ এখন আতঙ্কিত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডে আয়োজিত ধারাবাহিক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গিয়াসউদ্দিন অভিযোগ করে বলেন, “আজ সোনারগাঁ পৌরসভা এলাকায় আমার পক্ষে শিক্ষকরা ভোট চাইতে গেলে ধানের শীষের প্রার্থীর লোকজন তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখিয়েছে। আপনারা চিন্তা করেন, আমাদের সিদ্ধিরগঞ্জে এসে তাঁরা সুন্দরভাবে সভা-সমাবেশ করছেন, ব্যানার-ফেস্টুন লাগাচ্ছেন, আমরা কাউকে কিছু বলছি না। আমরা বিশ্বাস করি, প্রার্থীরা সম্মানিত ব্যক্তি, তাঁদের সম্মান দেওয়া সিদ্ধিরগঞ্জবাসীর ঐতিহ্য। অথচ সোনারগাঁয়ে তারা যা করল, তাতে তারা নিজেদের ছোট করেছে।”
তিনি আরও বলেন, গুটি কয়েক খারাপ মানুষের কারণে পুরো সোনারগাঁকে বিচার করা ঠিক হবে না। সোনারগাঁর অধিকাংশ মানুষই ভালো এবং তাঁরা নিজেদের আত্মসম্মান রক্ষার তাগিদে ফুটবল মার্কার পক্ষে কাজ করছেন। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি এমপি হই বা না হই, যতদিন বেঁচে থাকব সোনারগাঁর মানুষের এই ভালোবাসা ও ত্যাগ ভুলব না।”
সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এই পথসভাগুলোতে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি মাজেদুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী, সমাজসেবক জসিম উদ্দিন, মুসলেহ উদ্দিন সেলিম, বদর উদ্দিন, আলী আজগর, ইব্রাহিম, সালাম মাহমুদ এবং জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

লোড হচ্ছে...