রাজনীতি
ছাত্র ফেডারেশনের নতুন সভাপতি আরিফ, সম্পাদক ফারাহানা মুনা
NewsView5

নিউজভিউ ডেস্ক
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি সৈকত আরিফ এবং সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা ।
শুক্রবার (২৫ জুলাই) দুই দিনের সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে ২৫ সদস্যের নতুন কমিটি প্রকাশ করে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৪তম সম্মেলনের মধ্য দিয়ে একটি সদস্যপদ খালি রেখে ২৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করা হয়।
নতুন কমিটির সহ সভাপতি হিসেবে আছেন ফাতেমা রহমান বিথী ও মোহাব্বত হোসেন মিলন। সহ সাধারণ সম্পাদক পদ পেয়েছেন জিন্নাত আরা সুমু ও সাকিবুল ইসলাম শাফিন। আরমানুল হক ও আলামিন রহমানকে করা হয়েছে সাংগঠনিক সম্পাদক।
অর্থ সম্পাদক পদে নাসিম খান, দপ্তর সম্পাদকে তুহিন ফরাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রাইদুল ইসলাম সাকিব, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক পদে পলাশ দে, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকে সজীব হোসেন ও স্কুল বিষয়ক সম্পাদক পদে নাদিম সিনাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কার্যকরি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফাতেমা অনন্যা, সৃজয় সাহা, মৌমিতা নূর, আজাদ হোসেন, ইমামুল হক, দিদারুল ইসলাম অপু, সাকিবুর রনি, সোহেল রানা, আরিফুল হক ও মশিউর রহমান খাঁন রিচার্ড।

লোড হচ্ছে...