রাজনীতিসদর
সচ্ছলরা এগিয়ে আসলে মানুষের কষ্ট লাঘব করা সম্ভব: মাসুদুজ্জামান
NHP NewsView

নিউজভিউ
পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে ধারণ করে নারায়ণগঞ্জের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান। রমজানের শুরু থেকেই তিনি পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন এলাকায় নিম্নআয়ের মানুষের মাঝে মাংস বিতরণ কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় নগরীর ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের সাড়ে ৬০০ দরিদ্র পরিবারের হাতে ১ কেজি করে মাংস তুলে দেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে অনেক পরিবারের পক্ষেই মাংস কেনা দুঃসাধ্য হয়ে পড়েছে। পবিত্র রমজানে রোজাদারদের খাদ্যতালিকায় কিছুটা পুষ্টির যোগান দিতেই এই মানবিক উদ্যোগ। সহায়তা যেন প্রকৃত অভাবী মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে তদারকি দলের মাধ্যমে তালিকা প্রস্তুত করে সুশৃঙ্খলভাবে এই মাংস বিতরণ করা হয়।
সমাজসেবক মাসুদুজ্জামান বলেন, "রমজান আমাদের সংযম ও সহানুভূতির শিক্ষা দেয়। সমাজের সচ্ছল মানুষেরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। আমার লক্ষ্য হচ্ছে—রমজানে কোনো পরিবার যেন ইফতার বা সেহরির সময় খাদ্যের অভাবে কষ্ট না পায়। পুরো রমজান মাসজুড়ে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।"
মাংস বিতরণ কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, শহীদুল ইসলাম রিপন, আলমগীর হোসেন, মনোয়ার হোসেন শোখন, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু এবং হাজী মো. মনির হোসেন সরদারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মাসুদুজ্জামান দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জে শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা ও ক্রীড়া সামগ্রী প্রদানের মতো নানামুখী জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। মাংস বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়া উপকারভোগীরা এই মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

লোড হচ্ছে...