রাজনীতিসদর
অতীত স্বৈরাচারের পুনরাবৃত্তি ঘটতে দেওয়া হবে না: রাজিব
NHP NewsView

নিউজভিউ
যে স্বপ্ন ও উদ্দেশ্য নিয়ে সাধারণ মানুষ স্বৈরাচারী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন, তা কোনোভাবেই কলুষিত বা বিঘ্নিত করা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব অডিটোরিয়ামে নাগরিক সংগঠন ‘আমার নারায়ণগঞ্জ’ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাশুকুল ইসলাম রাজিব রাজনৈতিক নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, “রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীরা এমন আচরণ করবেন না যাতে অতীত স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি ঘটতে পারে। আমরা চাই মানুষের মর্যাদা অক্ষুণ্ণ থাকুক, তা যে দল বা মতাদর্শেরই হোক না কেন। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন ‘সবার আগে বাংলাদেশ’। নারায়ণগঞ্জে আমাদের অগ্রাধিকার হবে এই জনপদের উন্নয়ন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একত্র হয়ে কাজ করলে একটি সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা সম্ভব।” এ সময় তিনি আশ্বাস দেন যে, জাতীয়তাবাদী দলের সকল নেতা ও সংসদ সদস্যরা নারায়ণগঞ্জের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করবেন।
আয়োজক সংগঠনের প্রশংসা করে রাজিব আরও বলেন, “মাসুদুজ্জামান মাসুদ ভাই সবসময় নারায়ণগঞ্জবাসীর স্বার্থে কাজ করেছেন। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি। ইনশাআল্লাহ, আগামীতে আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর ও বৈষম্যহীন নারায়ণগঞ্জ প্রতিষ্ঠা করবো।”
‘আমার নারায়ণগঞ্জ’-এর আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদের সভাপতিত্বে এবং জাহিদুল হক দিপুর সঞ্চালনায় এই অনুষ্ঠানটি নারায়ণগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের সব স্তরের নেতাদের উপস্থিতিতে এক বিরল মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান এবং জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ।
ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সাবেক সভাপতি ফজলুল হক, বর্তমান সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, বর্তমান সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের মধ্যে অংশ নেন জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, জামায়াতে ইসলামীর মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার, সাবেক আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমাদ এবং ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাছুম বিল্লাহ।
অনুষ্ঠানে বিএনপি ও অন্যান্য সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, অঞ্জন দাস, নিয়ামুর রশীদ বিপ্লব ও পপি রানী সরকার। সাবেক কাউন্সিলরদের মধ্যে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, শওকত হাশেম শকু, আফসানা আফরোজ বিভা হাসান, আয়েশা আক্তার দিনা ও অসিত বরণ বিশ্বাস উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরিন, নারী নেত্রী দিলারা মাসুদ ময়না, সনু রানী দাস এবং যুব ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে মনিরুল ইসলাম সজল, শাহেদ আহমেদ, সাখাওয়াত ইসলাম রানা ও ফারহানা মানিক মুনা।

লোড হচ্ছে...