নারায়ণগঞ্জসদর
ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তায় মহাসড়কে র্যাব-১১
NHP NewsView

নিউজভিউ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মহাসড়কে যানজট নিরসন এবং যাত্রী সাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পয়েন্টে তল্লাশি কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
র্যাব-১১, নারায়ণগঞ্জ সূত্রে জানা গেছে, ঈদ যাত্রাকে আনন্দঘন ও নিরাপদ করতে মহাসড়ক ছাড়াও বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটগুলোতে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৩ মার্চ) বিকেলে র্যাব-১১-এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালায়।
র্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ আনন্দ ভাগাভাগি করতে যাওয়া মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই তল্লাশি ও পর্যবেক্ষণ কার্যক্রম ঈদের আগের শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...