নারায়ণগঞ্জ
খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াতের শোক
NewsView

নিউজভিউ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এক যৌথ শোকবার্তায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার বলেন, "তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেশবাসী আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ তায়ালা যেন তাঁর প্রতি রহম করেন, তাঁকে ক্ষমা করেন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।"
নেতারা আরও বলেন, "বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে শোকের সৃষ্টি হয়েছে, তা সহ্য করার জন্য তাঁর আপনজন, প্রিয়জন এবং সহকর্মীদের আল্লাহ তায়ালা ‘সবরে জামিল’ দান করুন। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও শোকের ছায়া নেমে আসে।

লোড হচ্ছে...