রাজনীতি
নারায়ণগঞ্জ-৪ আসনে শাহ আলমের মনোনয়নপত্র জমা
NewsView

নিউজ ভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টায় তিনি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল এবং সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাসসহ তাঁর আইনজীবীরা। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসাইনও সেখানে উপস্থিত ছিলেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী পাঁচজন সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার নিয়ম থাকলেও, জমা দেওয়ার সময় রিটার্নিং কর্মকর্তার কক্ষে ১০-১২ জন এবং কার্যালয় প্রাঙ্গণে আরও অর্ধশতাধিক অনুসারীকে দেখা যায়।
উল্লেখ্য, মোহাম্মদ শাহ আলম ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০১৮ সালের নির্বাচনে তিনি মনোনয়ন চাইলেও আসনটি জোটের প্রার্থীকে ছেড়ে দিয়েছিল বিএনপি। এবারও ত্রয়োদশ নির্বাচনে দলটি এই আসনে জোটের প্রার্থীকে সমর্থন দেওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নেন।

লোড হচ্ছে...