নারায়ণগঞ্জসদর
মশারির ভেতর মিলল নিরাপত্তাকর্মীর লাশ
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বন্ধ পোশাক কারখানার ভেতর থেকে এক নিরাপত্তাকর্মীর নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার সানারপাড় কান্দাপাড়া এলাকার ওই কারখানার ভেতর থেকে রহস্যজনক এই মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম মোশারফ হোসেন জসীম উদ্দীন (৪২)। সে কুমিল্লার মুরাদনগর উপজেলার মৃত আবদু মিয়ার ছেলে হিসেবে শনাক্ত হয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের নিয়ম অনুযায়ী শনিবার সকালে কারখানার প্রধান ফটক খোলার কথা থাকলেও দীর্ঘ সময় পার হয়ে যায়। বাইরে অপেক্ষমাণ শ্রমিকরা বারবার ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দিহান হয়ে ওঠেন। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও গেট না খোলায় শ্রমিকরা বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে জানান। পরিস্থিতি বেগতিক দেখে কর্তৃপক্ষ দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কারখানার গেট ভেতর থেকে তালাবদ্ধ থাকায় তারা জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেন। এ সময় কারখানার এক কোণে টাঙানো মশারির ভেতর জসীম উদ্দীনের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। উদ্ধারকারীরা দ্রুত তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত থেকে শনিবার দুপুরের মধ্যে যেকোনো সময় তার মৃত্যু হয়ে থাকতে পারে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি পরিষ্কার হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে এবং পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।

লোড হচ্ছে...