রাজনীতি
সমৃদ্ধ নগরী গড়ে তোলার আহ্বান জানিয়ে জামায়াতের ইফতার অনুষ্ঠিত
NHP NewsView

নিউজভিউ
রাজনৈতিক মতভেদ ভুলে একটি নিরাপদ ও সমৃদ্ধ নগরী গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখা। শনিবার (৭ মার্চ) বিকেলে নগরীর বাংলা ভবন কমিউনিটি সেন্টার মিলনায়তনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে এই আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে জেলার শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা অংশগ্রহণ করে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মহানগরী আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি বলেন, পবিত্র রমজান আমাদের সত্য-মিথ্যার পার্থক্য এবং আদর্শ মানুষ হওয়ার শিক্ষা দেয়। ব্যক্তি পর্যায়ে সংশোধিত হতে না পারলে একটি সুন্দর সমাজ গঠন সম্ভব নয়। তিনি রোজার শিক্ষা কাজে লাগিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার ফিলিস্তিন, মিয়ানমার ও ইরানের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে বলেন, দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই মাথাচাড়া দিতে পারবে না। জননিরাপত্তা ও মাদকের বিস্তার নিয়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের 'জিরো টলারেন্স' নীতি নিয়ে যুদ্ধ করতে হবে। এ সময় তিনি সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খাঁনকে জনস্বার্থে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, আদর্শ ভিন্ন হলেও জনস্বার্থে আমাদের মিলেমিশে কাজ করতে হবে। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন সবার কাছে দোয়া চেয়ে ঐক্যবদ্ধভাবে উন্নয়নকাজ এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকার, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব এবং মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। এছাড়া সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা শায়েক আহাম্মদ, জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা ইমদাদুল হক এবং এবি পার্টি, লেবার পার্টি, জাসাস ও শ্রমিক কল্যাণের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেন।
অনুষ্ঠানে জামায়াতের মহানগর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন এবং হাফেজ আব্দুল মোমিনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি।

লোড হচ্ছে...