আন্তর্জাতিক
একে অপরের স্বামীর সঙ্গে থাকতে চান দুই বোন, আদালতে আবেদন
NHP NewsView

নিউজভিউ ডেস্ক
ভারতের মধ্যপ্রদেশের গ্বালিয়র হাইকোর্টে এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা প্রকাশ্যে এসেছে। দুই আপন বোন একে অপরের স্বামীর সঙ্গে সংসার করার ইচ্ছা প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছেন। এই অস্বাভাবিক আবেদনের প্রেক্ষিতে আদালত চত্বরে এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় একটি ‘হেবিয়াস কর্পাস’ আবেদনের মাধ্যমে। দতিয়ার এক ব্যক্তি অভিযোগ করেন যে, তার স্ত্রী ও কন্যাকে তার ভায়রাভাই অপহরণ করেছেন। আদালতের নির্দেশে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আদালতে হাজির করে। কিন্তু আদালতে উপস্থিত হয়ে ‘অপহৃতা’ হিসেবে উল্লেখিত ওই নারী অপহরণের অভিযোগ সরাসরি অস্বীকার করেন। তিনি জানান, নিজের স্বামীর সঙ্গে তিক্ত সম্পর্কের কারণে তিনি স্বেচ্ছায় বোনের স্বামীর কাছে চলে গেছেন এবং তার সঙ্গেই থাকতে চান। এমনকি তিনি তার বর্তমান স্বামীর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলাও দায়ের করেছেন।
বিস্ময়কর বিষয় হলো, আদালতে উপস্থিত অপর বোনও একই সুর মেলান। তিনিও তার বর্তমান স্বামীর সঙ্গে থাকতে অনিচ্ছা প্রকাশ করেন এবং বোনের স্বামীর সঙ্গেই ঘর বাঁধার ইচ্ছা ব্যক্ত করেন। দুই বোনই তখন আদালতকে অনুরোধ জানান যেন পারস্পরিক সম্মতিতে তাদের স্বামী বদল করে দেওয়ার আইনি ব্যবস্থা করা হয়।
মামলার শুনানিতে বিচারপতি মন্তব্য করেন যে, যেহেতু সংশ্লিষ্ট সকলেই প্রাপ্তবয়স্ক এবং তারা নিজেদের পছন্দ ব্যক্ত করেছেন, তাই এখানে কোনো অপহরণের ঘটনা ঘটেনি। বিষয়টি পুরোপুরি পারিবারিক বিরোধ হিসেবে গণ্য করে আদালত তাদের নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন। যথাযথ ভিত্তি না থাকায় শেষ পর্যন্ত হেবিয়াস কর্পাস আবেদনটি খারিজ করে দেন আদালত।

লোড হচ্ছে...