জাতীয়
হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিত করবে ইরান
NewsView

নিউজভিউ ডেস্ক
হরমুজ প্রণালিতে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ঢাকাস্থ ইরান দূতাবাস। মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে দূতাবাস জানায়, এই নৌপথে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা রক্ষায় তাদের প্রচেষ্টা চলমান থাকবে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও ইরান দীর্ঘকাল ধরে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে। একইসঙ্গে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতি ইরান তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ইরান দূতাবাস জানায়, সংঘাতে নিহত বাংলাদেশি নাগরিকদের প্রতি তারা শোকাহত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে। এছাড়া, আজারবাইজান হয়ে ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে নিতে ইরান সক্রিয়ভাবে সহায়তা করেছে বলেও উল্লেখ করা হয়।
চলতি সপ্তাহে তুরস্কের আন্তালিয়া ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ-এর বৈঠককে স্বাগত জানিয়ে দূতাবাস জানায়, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে উভয় দেশের গঠনমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
এছাড়া, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থানের প্রশংসা করে ইরান। তবে একইসঙ্গে সাম্প্রতিক কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দূতাবাস। ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

লোড হচ্ছে...