সারা দেশ
সাংবাদিক অধ্যাপক শাহ আলমের দাফন সম্পন্ন
NewsView

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যাপক (বাংলা), প্রবীণ সাংবাদিক, শিক্ষাবিদ, কবি ও নজরুল গবেষক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম -এর দাফন সম্পন্ন হয়েছে।
দীর্ঘ প্রায় তিন মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল শুক্রবার সকাল সাতটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে, ভাই-বোনসহ অসংখ্য শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল শুক্রবার বাদ আসর মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা গ্রামের ঈদগাহ মাঠে তৃতীয় ও শেষ জানাজা শেষে সন্ধ্যায় স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে মরহুমের প্রথম জানাজা রামচন্দ্রপুরের বাজারপাড়া মসজিদ প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা তার প্রিয় কর্মস্থল রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
এসময় কলেজের লোগোসংবলিত একটি পর্দা দিয়ে কফিনটি আচ্ছাদিত করে সম্মান প্রদর্শন এবং কলেজের প্রতিষ্ঠাতা, শিক্ষক-কর্মচারী, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জানাজায় ছাত্র, শিক্ষক, সহকর্মী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ কয়েক শত মুসল্লি অংশ নেন।
জানাজার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তার ছেলে মো. সাকিব শাহরিয়ার, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ, অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস আহমেদ চৌধুরী,
অধ্যাপক বিল্লাল হোসেন, অধ্যাপক আব্দুল ওয়াদুদ সরকার ও মো. মশিউর রহমান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি মোল্লা গোলাম মহিউদ্দিন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন,
মুরাদনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. বেলাল উদ্দিন আহমেদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল এবং মরহুমের ফুফাতো ভাই মো. মাসুদ প্রমুখ।
অধ্যাপক শাহ আলমের মৃত্যুতে হোমনা উপজেলা প্রেসক্লাব ও মুরাদনগর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
এক শোক বার্তায় ক্লাবের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

লোড হচ্ছে...