জাতীয়
ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া?
NewsView6

প্রতীকী ছবি
নিউজভিউ ডেস্ক
রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি কিংবা কখনো বা ভারি বৃষ্টিপাত হচ্ছে। সোমবার দুপুরের দিকে ঢাকায় ভারি বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
এরই মধ্যে ঈদুল আযহা বা কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বসেছে পশুর হাট। কখনো কখনো হঠাৎ বৃষ্টি দুর্ভোগ বাড়াচ্ছে জনজীবনে।
সোমবারের ভারী বৃষ্টির সাধারণ মানুষের অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে?
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সোমবার আগামী পাঁচ দিনের একটি আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। যেখানে বলা হয়েছে, ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুধু ঈদের দিন নয়, তার আগের দুইদিনও ঢাকা দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতেরও পূর্বাভাস দিয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, কোরবানির ঈদের আগের এই দুই দিনের বৃষ্টিপাতে ভোগান্তি বাড়তে পারে পশুর হাট কিংবা মানুষের ঈদ যাত্রায়।
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস
সোমবার থেকে আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া, বজ্র বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। সোমবার বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল আগে থেকেই। এদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টিতে ঢাকার বিভিন্ন জায়গায় জলাবদ্ধতাও দেখা দেয়।
আবহাওয়া অধিদপ্তরে পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল অর্থাৎ ২৬শে মে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় বজ্রবৃষ্টিসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং কমতে পারে রাতের তাপমাত্রা।
ঈদের আগের দিন বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের কারণে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।
বৃহস্পতিবার অর্থাৎ ঈদের দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রা।
ঈদের পরদিন শুক্রবার ঢাকাসহ আটটি বিভাগের বিভিন্ন জায়গায় দমকা ও ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আর রাতের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, মে মাস যেহেতু বজ্রপ্রবণ মাস যে কারণে স্থানীয়ভাবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও অস্থায়ী দমকা বাতাস ও ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি বা কালবৈশাখী ঝড় হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অফিস পাঁচ দিনের পূর্বাভাস দিলেও বজ্র বৃষ্টির সঠিক পূর্বাভাস তিন থেকে চার ঘণ্টা আগে সঠিকভাবে বলা যায় না।
আবহাওয়া অফিস যে পাঁচ দিনের পূর্বাভাস দিয়েছে সেখানে কোরবানির ঈদের দিন বৃহস্পতিবার ঢাকাসহ বাংলাদেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।আবহাওয়ার পূর্বাভাসে বৃহস্পতিবার ঈদের দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রায় ২৬-৫০ শতাংশ এলাকায় এবং ঢাকাসহ অন্যান্য বিভাগের ১-২৫ শতাংশ এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, ঈদের দিন রাজধানী ঢাকা শহরসহ ঢাকা বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে দুইটি সময়ের মধ্যে। সেটি হল ভোর বেলা এবং শেষ বিকেল। তবে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা কম।

লোড হচ্ছে...