নারায়ণগঞ্জ
ফতুল্লায় বায়ুদূষণের দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বায়ুদূষণের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংমাচিং মারমার নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল সহযোগিতা করে। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অংমাচিং মারমা বলেন, বায়ুদূষণের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...