নারায়ণগঞ্জ
কারো কান কথায় বিভ্রান্ত হওয়া যাবে না: গোলাম মসীহ
NewsView

নিউজভিউ
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের হাতপাখার প্রার্থী গোলাম মসীহ বলেছেন, সাধারণ জনগণের চাওয়া পাওয়া ছিল যে, ইসলামী দলগুলো একত্রিত হওয়া। তাদের আকাঙ্ক্ষা ছিল ইসলামী দলগুলো এক হলে আমরা ইসলামের পক্ষে ভোট দিবো। জনগণের সেই প্রত্যাশাকে সম্মান জানিয়ে পীর সাহেবর চরমোনাই চেষ্টা করেছেন এবার সেই সুযোগ এসেছে। তাই পীর সাহেব চরমোনাইর ডাকেই আজ ৮ দলীয় ঐক্য হয়েছে; ইসলামী আন্দোলন এখন শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। আগামী নির্বাচনে হাতপাখার বিজয় হবে, ইনশাআল্লাহ।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় তার নিজ বাসভবনে নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম মসিহ্ আরও বলেন, আমীরের নির্দেশে এখনও আমি মাঠে আছি এবং সে অনুযায়ী শেষ পর্যন্ত মাঠে থাকবো।
মাও. দ্বীন ইসলাম বলেন, আমরা নির্বাচনের মাঠে আছি, থাকবো। কারো কানকথায় বিভ্রান্ত হওয়া যাবে না। পীর সাহেব চরমোনাই আমাদের যেভাবে সিদ্ধান্ত দিবেন আমরা সে অনুযায়ী কাজ করতে প্রস্তুত আছি।
সমন্বয়ক সুলতান মাহমুদ বলেন, নির্বাচনের ফিল্ডে আমাদের কৌশলে কাজ করতে হবে। কেন্দ্রীয় নির্দেশনা যেভাবে আসবে সেভাবে কাজ করতে হবে। আমরা আমাদের তৃণমূল পর্যায়ে সুশৃঙ্খলভাবে কাজ করছি সেটা অব্যাহত রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আন্দোলনের সভাপতি মাও. দ্বীন ইসলাম, সহ-সভাপতি মাও. শফিকুল ইসলাম, সেক্রেটারি জাহাঙ্গীর কবীর , নগর সেক্রেটারি ও জেলা সমন্বয়ক মুহা. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, মাও. ছানাউল্লাহ নূরী, মাও. আবুল কালাম, ফারুক আহমাদ মুন্সী, সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সেক্রেটারি মাও. সাইয্যেদ রিদওয়ান , দক্ষিণের সভাপতি সোহেল প্রধানসহ (নারায়ণগঞ্জ-৩) সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন পর্যায়ের নেতারা।

লোড হচ্ছে...