স্বাস্থ্যসদর
খানপুর হাসপাতালে ফিরছে আইসিইউ সেবা
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির মুখে ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে পুনরায় চালু হতে যাচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত পাওয়ার পর ইতোমধ্যে হাসপাতালের নতুন ভবনে আইসিইউ ওয়ার্ড স্থাপনের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে অত্যন্ত জরুরি এই সেবাটি পুনরায় চালুর লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সরেজমিনে হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।
হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২০ সালে করোনা মহামারীর চরম সংকটের সময় এখানে ১০ শয্যার একটি আইসিইউ ইউনিট চালু করা হয়েছিল। সে সময় ২০ জন বিশেষায়িত চিকিৎসক ও প্রশিক্ষিত নার্স সেবা দিলেও প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় চিকিৎসকরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যান। ফলে জনবল সংকটে আইসিইউ কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়েছিল এবং শুধু অক্সিজেন সেবার মাধ্যমেই জরুরি রোগীদের কোনোমতে সামাল দেওয়া হচ্ছিল। তবে এই অচলাবস্থা নিরসনে স্থানীয় বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ নিরন্তর দাবি জানিয়ে আসছিল।
৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার প্রস্তুতির বিষয়ে জানান, মন্ত্রণালয়ের নির্দেশনার পর নতুন ভবনে আইসিইউ ওয়ার্ড পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অক্সিজেন লাইন স্থাপনের কাজও শেষ। বর্তমানে কয়েকটি যন্ত্রের যান্ত্রিক সার্ভিসিং চলছে। চিকিৎসক নিয়োগের বিষয়ে তিনি বলেন, "আমরা অন্তত ১০ জন চিকিৎসকের চাহিদা জানিয়েছি। তবে ৩ থেকে ৪ জন চিকিৎসক পেলেই আমরা প্রাথমিকভাবে আইসিইউ কার্যক্রম শুরু করে দিতে পারব।" দ্রুত এই সেবা চালু হলে নারায়ণগঞ্জের রোগীদের ঢাকা যাওয়ার ভোগান্তি ও ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে মনে করা হচ্ছে।

লোড হচ্ছে...