নারায়ণগঞ্জবন্দর
আল আমিন জামে মসজিদের সভাপতি চাঁন মিয়া-সম্পাদক কবির
NewsView

নিউজভিউ
মহান আল্লাহর ঘর মসজিদের খেদমত এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার নিয়ে বন্দরের আমিন আবাসিক এলাকায় ‘আল আমিন জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটি’র নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১ মে) জুম্মার নামাজের পর স্থানীয় মুসল্লি ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই কমিটি প্রকাশ করা হয়।
নবগঠিত এই কমিটিতে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. চাঁন মিয়াকে সভাপতি এবং হাজী মো. কবীর হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটি ঘোষণার পর সভাপতি আলহাজ্ব চাঁন মিয়া উপস্থিত সকলের সামনে পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের নাম উপস্থাপন করেন। তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও ধর্মীয় শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন,
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজী মো. আব্দুল হক, হাজী মো. আক্তার হোসেন, হাজী মো. জিয়া উদ্দিন, ইঞ্জি. মো. শাহীন ও মো. হানিফ মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক পদে অলি আহম্মোদ, আবু মোসা, ইকবাল হোসেন ও মো. কাজী মোহাম্মদ আলী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. গোলাম মোহাম্মদ মিল্টন নির্বাচিত হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে আলমগীর হোসেন মোল্লা এবং সমাজকল্যাণ সম্পাদক পদে আনোয়ার বাদশাহ ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে মুফতী তারেক হাসান মিঠু দায়িত্ব পালন করবেন।
নতুন সভাপতি আলহাজ্ব চাঁন মিয়া তাঁর বক্তব্যে মসজিদের ভৌত অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ঘোষণা দেন যে, মসজিদের বর্তমান ভবনকে আট তলায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে কমিটির। এছাড়া তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "এলাকায় কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক কিংবা অনৈতিক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না। অপরাধ নির্মূলে এই পঞ্চায়েত কমিটি সর্বদা সজাগ থাকবে।"
কমিটির সাধারণ সম্পাদক হাজী মো. কবীর হোসেন এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন যাতে তারা আমানতদারিতার সাথে মসজিদের খেদমত এবং সামাজিক দায়িত্ব পালন করতে পারেন।

লোড হচ্ছে...