নারায়ণগঞ্জরূপগঞ্জ
রূপগঞ্জে বাণিজ্য মেলা এলাকা থেকে ৩ শিশু উদ্ধার
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সংলগ্ন এলাকা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে পূর্বাচল পুলিশ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
উদ্ধারকৃত শিশুরা হলো— রোহান (১০), সাজু (৮) ও জান্নাত (৫)। এদের মধ্যে রোহান জানিয়েছে তার বাবার নাম মামুন, এবং সাজু ও জান্নাত নিজেদের রহিমের সন্তান বলে পরিচয় দিয়েছে।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোক্তার হোসেন জানান, "ভোরে বাণিজ্য মেলার আশপাশে শিশুদের একা ঘোরাঘুরি করতে দেখে দায়িত্বরত এএসআই পংকজ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুরা একেক সময় একেক ঠিকানার কথা বলছে, যার ফলে তাদের প্রকৃত পরিচয় বা স্থায়ী ঠিকানা এখনও নিশ্চিত হওয়া যায়নি।"
পুলিশ জানিয়েছে, শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে রূপগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়কে বিষয়টি জানানো হয়। বর্তমানে সমাজসেবা অধিদপ্তর শিশুদের দেখভাল করছে এবং তাদের পরিবারের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে।
যদি কোনো ব্যক্তি এই শিশুদের পরিচয় জেনে থাকেন, তবে রূপগঞ্জ থানা বা স্থানীয় সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

লোড হচ্ছে...