রাজনীতিসদর
জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব: আবদুল জব্বার
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে গরিব ও সুবিধাবঞ্চিত রোজাদারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখা। মঙ্গলবার (৩ মার্চ) সকালে মহানগরী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, দেশে ইসলামী সরকার থাকলে এই আয়োজন সরকারিভাবেই বড় পরিসরে করা হতো এবং কোনো মানুষ অনাহারে থাকতো না।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ঘরে ঘরে গিয়ে খাবার পৌঁছে দেওয়া সম্ভব না হলেও তারা সামান্য উপহার নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আগামী দিনে দেশে ইসলামী সরকার মনোনীত হলে সমাজ থেকে দুর্নীতি, দুঃশাসন ও মাদক নির্মূল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে আগামী ঈদুল ফিতরের আগে পুনরায় সেমাই ও চিনি বিতরণের আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি বর্তমান সরকারকে নিম্ন আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবক জাহাঙ্গীর কবির পোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা জানান, আর্তমানবতার সেবায় জামায়াতে ইসলামী সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। আলোচনা সভা শেষে অত্যন্ত সুশৃঙ্খলভাবে উপস্থিত শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার মাধ্যমে কর্মসূচিটি সম্পন্ন হয়।

লোড হচ্ছে...