নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
NewsView5
.jpeg)
নিউজভিউ
'গাছ লাগাও, পরিবেশ বাঁচাও'— এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) একটি শিমুল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক।
এ সময় তিনি বলেন, আজ রোপণ করা এই শিমুল গাছ একদিন বড় হয়ে লাল ফুলে ভরে উঠবে। সেই সৌন্দর্যে নতুন প্রজন্ম আনন্দ খুঁজে পাবে এবং তাদের পূর্বসূরিদের পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করবে। তিনি বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে উপহার হিসেবে গাছের চারা দেওয়ার আহ্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু জানান, এবারের কর্মসূচিতে ৬ থেকে ১২ ফুট উচ্চতার বড় আকারের চারা রোপণ করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকেও উপহার হিসেবে গাছের চারা দেওয়া হবে। কর্মসূচির জন্য শিমুল, পলাশ, নিম, কাঠবাদাম, ছাতিম, চন্দন, আম ও কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা সংগ্রহ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহ-সভাপতি সানোয়ার তালুকদার, সম্পাদক তারিক বাবু, জহিরুল ইসলাম মিন্টু এবং সদস্য জিয়াউল ইসলাম কাজল, আশরাফ উদ্দিন, মিয়া শহীদ, জুলহাস সরকারসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...