সারা দেশ
বিকাশে টাকা চাওয়ার অডিও ফাঁস
গলাচিপায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ককে অব্যাহতি
NewsView6

নিউজভিউ ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ার পর ‘বিশেষ ভিজিএফের চাল’ বিক্রির অর্থ বিকাশে চাওয়ার অভিযোগে গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হায়দার আলী শরীফকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত সোমবার গলাচিপা উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ পরিপন্থি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রতনদী-তালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হায়দার আলী শরীফকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা ও সদস্যসচিব আলতাফ খান যৌথভাবে এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে হায়দার আলী শরীফকে রতনদী-তালতলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আল্লামা শুভর কাছে ‘বিশেষ ভিজিএফের চাল’ বিক্রির অর্থ বিকাশের মাধ্যমে পাঠানোর অনুরোধ করতে শোনা যায় বলে অভিযোগ ওঠে। অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনার পর পরই উপজেলা বিএনপি হায়দার আলী শরীফের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে এবং তাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়।

লোড হচ্ছে...