নারায়ণগঞ্জসদর
কংস নদীর শাখা খাল পরিষ্কারের আশ্বাস শাহ আলমের
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম ফতুল্লার কুতুবপুর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টিকারী কংস নদীর শাখা খালটি পরিষ্কার করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, জনগণের সহযোগিতায় জলাবদ্ধতা নিরসন ও এলাকাকে মাদক-সন্ত্রাসমুক্ত করা হবে। বুধবার (২৬ নভেম্বর) ফতুল্লা পাগলা রেল স্টেশন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এই আশ্বাস দেন।
মোহাম্মদ শাহ আলম বলেন, কুতুবপুর এলাকার কংস নদীর একটি শাখা খালের কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিয়ে এলাকাবাসী তাঁকে অনুরোধ করেছেন। এই প্রসঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন "আমি কথা দিচ্ছি এই খালটি আপনাদের স্বার্থে পরিষ্কার করে দিব ইনশাআল্লাহ।"
তিনি আরও বলেন, এই জলাবদ্ধতার কারণে ফতুল্লা পৌঁষপুকুর পাড় পর্যন্ত মানুষ দুর্বিষহ জীবনযাপন করে। বিগত দিনে এই সমস্যা সমাধানে হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। তিনি আশ্বাস দেন, "সরকারের সহযোগিতায় আপনাদের পাশে নিয়ে এই জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করব।"
নির্বাচিত হলে এলাকা থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা নির্মূল করার অঙ্গীকার ব্যক্ত করে মোহাম্মদ শাহ আলম বলেন, "যদি আমি সংসদ সদস্য হতে পারি তাহলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা বন্ধ করে দিব। সেটি সম্ভব হবে আপনাদের সহযোগিতায়। সুতরাং আমি আশাবাদী আপনারা আমাকে সহযোগিতা করবেন।"
গণসংযোগে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, জেলা বিএনপির সদস্য নাজিম হাসান মিটু, একরামুল কবির মামুন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি এম এ আকবর, সাবেক সাধারণ সম্পাদক তাহের মোল্লা, কাশিপুর ইউনিয়ন বিএনপির আমিনুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আরাফাত আলম জিতু, কুতুবপুর ইউপি সদস্য হান্নানুর রফিক রঞ্জু প্রমুখ।

লোড হচ্ছে...