নারায়ণগঞ্জসদর
জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবী হত্যা হয়েছিল: জব্বার
NewsView

নিউজ ভিউ
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার বলেছেন, দেশকে মেধাশূন্য করার জন্যই পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত এই সভায় তিনি বলেন, বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের দলীয় কোটা দিয়েও জাতিকে মেধাশূন্য করেছে এবং হীন স্বার্থে দেশকে দ্বিধাবিভক্ত করে রেখেছে। তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর জনগণ যে পরিবর্তন প্রত্যাশা করেছিল, তা এখন দৃশ্যমান হচ্ছে না এবং প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে জনমনে চাপা ক্ষোভ রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...