রাজনীতিসদর
অনেকে প্রকাশ্যেই আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন: সেলিম মাহমুদ
NewsView

নিউজভিউ
বর্তমান রাজনৈতিক ও সংসদীয় ব্যবস্থাকে কোটিপতিদের হাতিয়ার হিসেবে উল্লেখ করে নারায়ণগঞ্জ-৪ আসনে বাসদ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ বলেছেন, দেশের সংসদকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
সেলিম মাহমুদ এদিন এনায়েতনগরের শীষমহল, ডালিপাড়া বাজার ও মাওলা বাজার এলাকায় নিবিড় গণসংযোগ করেন। এসময় সাধারণ ভোটারদের মাঝে ‘মই’ প্রতীকের লিফলেট বিতরণ করা হয়। পথসভায় তিনি দীর্ঘ ৫৪ বছরের রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করে বলেন, “এমন এক দেশ বানানো হয়েছে যেখানে টাকা নেই তো মানুষের কোনো অধিকার নেই। শিক্ষা ও চিকিৎসাকে টাকার কাছে জিম্মি করে পণ্য বানানো হয়েছে।”
নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে সেলিম মাহমুদ বলেন, “নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যার সাথে দেশের মানুষ ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আমরা লক্ষ্য করছি, অনেকে প্রকাশ্যেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন। প্রশাসন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে, যা কোনোভাবেই কাম্য নয়। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা কমিশনের প্রধান দায়িত্ব।”
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতি দিলেও পরে তা রক্ষা করে না, ফলে সাধারণ মানুষ বারবার প্রতারিত হয়। ব্যবসায়ী সিন্ডিকেটকে শক্তিশালী করার বদলে জনগণের মৌলিক অধিকার রক্ষায় বাসদ লড়াই চালিয়ে যাবে বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগকালে সেলিম মাহমুদের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম এ মিল্টন, ফতুল্লার স্থানীয় নেতা মোহাম্মদ কামাল হোসেন, কামাল পারভেজ মিঠু, শ্রমিক নেতা সাইদুর রহমান এবং ছাত্রফ্রন্ট নেতা আহাম্মেদ রবিন স্বপ্ন ও ইফতি আহাম্মেদ জিহাদসহ স্থানীয় নেতারা।

লোড হচ্ছে...