নারায়ণগঞ্জবন্দর
স্বতন্ত্র প্রার্থী মাকসুদের গণসংযোগ
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেনের নির্বাচনী বার্তা ও শুভেচ্ছা পৌঁছে দিতে তাঁর সহধর্মিণী নার্গিস মাকসুদ বুধবার (২৬ নভেম্বর) সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের ফরাজিকান্দা উত্তরপাড়া এলাকায় গণসংযোগ করেছেন।
সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই প্রচারণায় নার্গিস মাকসুদ এলাকার ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। ক্রেতা-বিক্রেতা, পথচারী, অটোরিকশা চালকসহ স্থানীয় নারী-পুরুষের মাঝে তিনি লিফলেট বিতরণ করেন এবং স্বামী মাকসুদ হোসেনের জন্য দোয়া ও মূল্যবান ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ চলাকালে নার্গিস মাকসুদ বলেন, ভোটারদের কাছ থেকে তাঁরা ব্যাপক সাড়া পাচ্ছেন। মাকসুদ হোসেনকে নিয়ে সকল ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক ধারণা রয়েছে।
তিনি আরও বলেন, মাকসুদ চেয়ারম্যান ব্যক্তিগত অর্থায়ণে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যাচ্ছেন।"
মানবসবা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, অসহায়দের জন্য ঘর নির্মাণ, বিভিন্ন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা প্রদানসহ মানবসেবায় তাঁদের পরিবার সবসময় কাজ করে এসেছে। তিনি উন্নয়নের স্বার্থে আধুনিক নারায়ণগঞ্জ গড়তে সকলকে মূল্যবান ভোট দিয়ে মাকসুদ হোসেনকে বিজয়ী করার আহ্বান জানান।

লোড হচ্ছে...