আন্তর্জাতিক
মমতাকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান
NHP NewsView

নিউজভিউ ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বড় ব্যবধানে এগিয়ে থাকার খবরের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার (৪ মে) ভোট গণনাকেন্দ্র পরিদর্শনে গিয়ে নিজ রাজ্যে চরম তোপের মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে অবস্থিত গণনাকেন্দ্র পরিদর্শনে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে বিজেপি সমর্থকেরা ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় তার গাড়ির সামনে স্লোগান ও বিক্ষোভের ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা তাৎক্ষণিকভাবে বৃদ্ধি করা হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরেও বিজেপি কর্মীদের ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দেখা গেছে।
নির্বাচনের ফলাফলে বিজেপির জয়ের জোয়ারের মধ্যে দুপুরে ফেসবুক ভিডিওবার্তায় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তাকে বেশ চিন্তিত দেখালেও তিনি দাবি করেন, বিজেপির জয়ের খবর আগে দেখানোটা তাদের একটি কৌশল। তিনি অভিযোগ করেন যে, প্রায় ১০০টি জায়গায় গণনা বন্ধ রাখা হয়েছে এবং কল্যাণীতে সাতটি মেশিনে কারচুপি ধরা পড়েছে।
বিপরীতমুখী ফলাফলের মধ্যেও নিজের কর্মীদের আত্মবিশ্বাসী থাকার পরামর্শ দিয়ে মমতা বলেন, দয়া করে কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীরা কেন্দ্র থেকে আসবেন না, যেখানে গণনা হচ্ছে সেখানেই থাকুন। নির্বাচনের এই প্রবণতায় তৃণমূল কংগ্রেস তাদের দীর্ঘদিনের ঘাঁটি হারাতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।

লোড হচ্ছে...