সারা দেশ
সাজেকে বজ্রপাতে শিশুর মৃত্যু, আহত ৫
NewsView6

প্রতীকী ছবি
নিউজভিউ ডেস্ক
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বজ্রপাতে তিন মাস বয়সি উজ্জল চাকমা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারে আরো পাঁচ জন আহত হয়েছেন।
সোমবার ভোরে সাজেক ইউনিয়নের ডানে ভাইবাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, প্রদীপ চাকমা, মায়া রানি, রেশমি চাকমা, জেরিন চাকমা ও তিন বছর বয়সি নিজুম চাকমা।
স্থানীয় সূত্রে জানা যায়, শেষরাতে হঠাৎ তীব্র ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাত সরাসরি প্রদীপ চাকমার বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা তিন মাস বয়সি শিশু ঘটনাস্থলেই মারা যায়। একই সময় পরিবার প্রধান প্রদীপ চাকমাসহ আরো পাঁচ জন আহত হন। পরে সকাল ৭টার দিকে গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।
সাজেকের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তোফাজ্জল হোসেন বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

লোড হচ্ছে...